12 +
Years of Experience
ই-সেবা স্কুল এন্ড কলেজ
একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা ও মেধার সঠিক বিকাশ সাধন এবং নৈতিকতার আত্মবিশ্বাসী সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষে বিজ্ঞানভিত্তিক শ্রেণি কার্যক্রম, পদ্ধতিগত শিক্ষা, নিয়মিত পরীক্ষা, ধারাবাহিক অনুশীলন, আধুনিক শিক্ষা উপকরণ ব্যবহার পূর্বক পাঠদান করা হয়্ রাজনীতি ও ধূমপান মুক্ত, নিরাপদ ও সুশৃঙ্খল শিক্ষা পরিবেশ।
সুপরিকল্পিত শিক্ষা পদ্ধতি, দক্ষ ব্যবস্থাপনা ও শিক্ষক মন্ডলীর ঐকান্তিক প্রচেষ্টায় এখানে শিক্ষার সুন্দর পরিবেশ নিশ্চিত করা সম্ভব হয়েছে । বিদ্যালয়ের আভ্যন্তরীন পরীক্ষা সহ পিইসি, জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফল অত্যন্ত ভাল। সকল পাবলিক পরীক্ষায় বিগত বছরগুলোতে প্রায় শতভাগ সাফল্য আমাদের একটি বড় অর্জন । তবে শুধু ভাল ফল অর্জনই নয়, মানসম্মত শিক্ষা ও প্রযুক্তিনির্ভর জ্ঞানার্জনের মাধ্যমে শিক্ষার্থীদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের অন্যতম লক্ষ্য । আমরা চেষ্টা করে যাচ্ছি । আশা করছি অচিরেই এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জীবনের প্রতিটি ক্ষেত্রে তাদের প্রতিভা বিকাশে উজ্জ্বল স্বাক্ষর রাখার পাশাপশি নিজেদেরকে ভাল মানুষ হিসেবে গড়ে তুলতে সক্ষম হবে ।
- অনলাইন ক্লাস
- বৃত্তি সুবিধা
- বই ও লাইব্রেরি
- আধুনিক ও যুগোপযোগী কোর্স
0+
Certified Teachers0+
Students Enrolled0+
Classes0+
Section
আপনার সন্তানের সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য আমরা দিই মানসম্মত শিক্ষা, নিরাপদ পরিবেশ, নৈতিক মূল্যবোধ ও ব্যক্তিগত যত্নের সমন্বয়। প্রতিটি শিশুর মেধা ও প্রতিভা বিকাশে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
মানসম্মত শিক্ষা
আধুনিক ও যুগোপযোগী শিক্ষাপদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের মৌলিক জ্ঞান ও দক্ষতা অর্জনে সহায়তা করা হয়।
শিশুবান্ধব পরিবেশ
নিরাপদ, আনন্দময় ও পরিচ্ছন্ন পরিবেশে শিশুদের স্বতঃস্ফূর্তভাবে শেখার সুযোগ তৈরি করা হয়।
অভিজ্ঞ শিক্ষকবৃন্দ
দক্ষ, যত্নশীল ও অভিজ্ঞ শিক্ষকদের মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীর ব্যক্তিগত সক্ষমতা ও দুর্বলতার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
নৈতিক ও চারিত্রিক শিক্ষা
পাঠ্য শিক্ষার পাশাপাশি শিষ্টাচার, নৈতিকতা, শৃঙ্খলা, সততা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার প্রতি গুরুত্ব দেওয়া হয়।
সহশিক্ষা কার্যক্রম
শিক্ষার্থীদের সৃজনশীলতা ও প্রতিভা বিকাশে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন, বিতর্ক ও বিভিন্ন প্রতিযোগিতামূলক কার্যক্রমের আয়োজন করা হয়।
অভিভাবক যোগাযোগ ও সহযোগিতা
শিক্ষার্থীর অগ্রগতি ও সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে নিয়মিত অভিভাবক যোগাযোগ, পরামর্শ ও সহযোগিতার ব্যবস্থা রাখা হয়।
আমাদের দক্ষ শিক্ষকগনদের তালিকা নিচে দেওয়া হল।